Monday , 17 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
admin
August 17, 2026 4:19 pm
Link Copied!

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাংবাদিকের প্রশ্নের জবাবে আজ চিফ প্রসিকিউটর বলেন, আমরা আইনি লড়াই করে তাকে (শেখ হাসিনাকে) আনার জন্যই ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন এটা একটি আইনি প্রক্রিয়া। সে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্য্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সর্বশেষ - জাতীয়